1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে চাঁদাবাজের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

বন্দরে চাঁদাবাজের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের ১নং মাধবপাশা বড় জামে মসজিদ সংলগ্ন সড়কে চিহ্নিত মাদক ব্যবসায়ী রনী ও তার সহযোগীদের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৭ জানুয়ারি অনুষ্ঠিত মানববন্ধনে ৪ গ্রামের শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেছেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ১নং মাধবপাশা বড় জামে মসজিদ কমিটির অর্থ সম্পাদক মো. সেলিম মিয়া। এসময় বক্তব্য রাখেন ১নং মাধবপাশা বড় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী, আইনজীবী সহকারী আব্বাস মিয়া, সমাজ সেবক ও বিএনপি নেতা সুমন, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল নোমান, সমাজ সেবক মনির মিয়া, কফিল উদ্দিন ও জামান প্রমুখ।

বক্তারা বলেন, “১নং মাধবপাশা এলাকার চিহ্নিত মাদক সম্রাট সইল্লা মিয়ার ছেলে, কুখ্যাত মাদক সম্রাট ও চাঁদাবাজ রনী এবং তার সন্ত্রাসী বাহিনী অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। রনীগংদের মাদক ব্যবসার কারণে এলাকায় চুরি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।”

এছাড়াও তারা জেলা পুলিশ সুপার এবং বন্দর থানা অফিসার ইনচার্জের জরুরি হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে সন্ত্রাসী রনীগংদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজী আলাউদ্দিন, হাজী বাহাউদ্দিন, হাজী মহিউদ্দিন, অখিল উদ্দিন, আসলাম, হানিফ, জনী, মান্নান, হাশেম, বাবুল, আনোয়ার, নান্নু মিয়া, সামাদ, মাসুদ, রোমান, শিশির, নাঈম, সানি সহ ১নং মাধবপাশা, কান্দিপাড়া, ঘারমোড়া ও সেনাপাড়া এলাকার শত শত নারী পুরুষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট