1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সাবেক কাউন্সিলর মতি ও তার ছেলে গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

সাবেক কাউন্সিলর মতি ও তার ছেলে গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মতিউর রহমান ওরুফে মতি (৫৫) এবং তার ছেলে মশিউর রহমানকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও ঢাকায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাত দুইটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক। তিনি জানান, ঢাকায়ও তাদের বিরুদ্ধে মামলা থাকায় সেখানের আদালতে তাদের পাঠানো হবে।

এদিকে, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুদ বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলার আসামি মতিউর রহমান ও তার ছেলে মশিউর রহমান। আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওইসব মামলাতেও তাদের গ্রেপ্তার দেখানো হবে।

মতিউর রহমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি। স্থানীয়ভাবে প্রভাবশালী এ কাউন্সিলর নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

২০২৩ সালে দুর্নীতি দমন কমিশনের করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় কারাভোগও করেন মতিউর। তার স্ত্রী রোকেয়া রহমানও দুদকের মামলার আসামি।

তবে, মতিউরের ছেলে গ্রেপ্তার মশিউর রহমান রাজনীতির সাথে সম্পৃক্ত নন বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।

মতিউরের স্ত্রী রোকেয়া রহমান বলেন, তার ছেলে মালয়েশিয়াতে এমবিএ পড়ছেন। গত বছরের এপ্রিয়ে বিয়ে করেন তিনি। বিয়ের কারণে দেশে আসেন এবং স্ত্রীকে নিয়ে আবার মালয়েশিয়াতে ফেরার কথা ছিল মশিউরের।

“বাবার রাজনৈতিক পরিচয়ের কারণে বিভিন্ন মামলায় বাবার সাথে ছেলেকেও আসামি করা হয়েছে। সে এইসব ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না”, বলেন রোকেয়া।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট