1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদলের দুই কর্মী নিহত - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদলের দুই কর্মী নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে আদমজী-শিমরাইল সড়কে আদমজী ইপিজেডের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভোলার চরফ্যাশন থানাধীন উত্তর মনিরাজ গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে শুভ (২২) ও শেরপুরের ঝিনাইগাতী থানাধীন ফুলহারি বাকাগোড়া গ্রামের মৃত পারভেজের ছেলে ইমন (২১)। তারা নারায়ণগঞ্জের মিজমিজি মজিববাগ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। শুভ স্থানীয় আনন্দ ক্যাবল নামে একটি ব্রডব্যান্ড (ইন্টারনেট) প্রতিষ্ঠানে চাকরি করতেন।

নিহত দুইজন ছাত্রদলের কর্মী ছিলেন বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আন্দালিব রহমান মিরাজ। তিনি বলেন, ইমন আর শুভ ছাত্রদলের কর্মী ছিল। তারা আমার সঙ্গেই রাজনীতি করতো। তাদের এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা ট্রাকচালকের কঠোর শাস্তির দাবি জানাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলযোগে শুভ, ইমন ও রবিন নামের তিন যুবক ইপিজেডের সামনে দিয়ে আদমজীর দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত (থ্রি-হুইলার) অটোরিকশাকে ওভারটেক করতে গেলে অপর দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে শুভ ও ইমন ঘটনাস্থলেই নিহত হন। তবে রবিন ভাগ্যক্রমে বেঁচে যান।

এদিকে এ ঘটনায় ট্রাকসহ (কুষ্টিয়া ট ১১-১২৫৮) চালক আনোয়ার হোসেনকে (৫৩) আটক করেছে পুলিশ। তিনি কুষ্টিয়ার বটতলী দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহীনুর আলম জানান, এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে এ ঘটনায় মামলা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট