1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় আরেক আসামি গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় আরেক আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত (২০) হত্যার মামলায় ব্যবহৃত ধারালো চাকুসহ পলাতক আসামি চান্দি বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) রাতে সদর মডেল থানার একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ।

এ নিয়ে এই মামলায় তিনজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৮ ডিসেম্বর কাশিপুর এলাকার মোহাম্মদ আকাশ খান ওরফে সাইদুর রহমান আকাশকে গ্রেফতার করা হয়। আকাশ হত্যা, ছিনতাইসহ মোট ১১টি মামলার আসামি। এর আগে, গোপচর সুকুম পট্টি এলাকার মো. নয়ন ওরফে মরু সাহার ছেলে অনিককেও (২৮) গ্রেফতার করা হয়েছিল, যার বিরুদ্ধে রয়েছে ৮টি মামলা। অনিককে গ্রেফতারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু এবং লুট হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গত ১২ ডিসেম্বর ভোরে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র ওয়াজেদ সীমান্ত তার দেওভোগের বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হন। সকাল ৬টার দিকে ডিআইটি আলী আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে।

অপরাধীরা সীমান্তের কাছ থেকে একটি মোবাইল ফোন ও ১ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১৪ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় সীমান্তের মৃত্যু হয়।

নিহত সীমান্তের বাবা মো. আলম পারভেজ বাদী হয়ে গত ১৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এই মামলায় বর্তমানে তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট