1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার ৪৫০ কেজি জাটকা জব্দ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার ৪৫০ কেজি জাটকা জব্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৩,৪৫০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দিনগত রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নোয়াখালী থেকে ঢাকাগামী দুটি ট্রাক তল্লাশি করে এসব জাটকা উদ্ধার করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

অভিযানের নেতৃত্বে থাকা কোস্ট গার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযানটি পরিচালনা করেন। জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকের চালক ও স্টাফদের জিজ্ঞাসাবাদ শেষে অবৈধ জাটকা ছাড়া অন্যান্য মাছ তাদের বুঝিয়ে দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

জব্দ করা ৩,৪৫০ কেজি জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট