1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, নারীসহ আটক ২ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, নারীসহ আটক ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ইয়াবা গাঁজাসহ ২জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী। এর আগে বৃহস্পতিবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার দেলপাড়া এলাকার নুরুল হকের স্ত্রী সলেমা খাতুন (৪০) ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যোর বাজার ইউনিয়নের পঞ্চবটি এলাকার মৃত আজিমুদ্দিনের ছেলে আলি আকবর (৫৫)।

পুলিশ জানায়, উপজেলার মেঘনা টোল প্লাজার সামনে যাত্রীবাহী বাস থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত নারী সলেমা খাতুনের কাছ থেকে ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট ও পুরুষ মাদক কারবারি আলি আকবরের কাছ থেকে ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আকটকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট