1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ছাত্র ফেডারেশনের ৪০ বছর, শ্রদ্ধা জানালেন শহীদদের - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

ছাত্র ফেডারেশনের ৪০ বছর, শ্রদ্ধা জানালেন শহীদদের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাষাঢ়া বিজয় স্তম্ভে শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ওই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহার সঞ্চালনায় শ্রদ্ধানিবেদন কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক ইউশা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর, অর্থ সম্পাদক শাহিন মৃধাসহ বিভিন্ন শাখা ও অঞ্চল কমিটির নেতাকর্মীরা।

সংগ্রামের ৪দশক পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে সভাপতির বক্তব্যে ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন, ১৯৮৫ সালের ১০ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্র ফেডারেশন। ১৯৮৫ থেকে ২০২৫ স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের এই যাত্রায় ছাত্র ফেডারেশন লড়াইয়ে ছিলো অবিচল। ৪০ বছরের লড়াইয়ে ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ থেকে শুরু করে ২০২৪ এর ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য’ গঠন সর্বত্রই ছাত্র ফেডারেশন ছিলো নেতৃত্বদায়ক ভূমিকায়। সূচনালগ্ন থেকে ছাত্র ফেডারেশন আপোষহীন লড়াই করেছে দেশের শিক্ষা ব্যবস্থাসহ গণমানুষের অধিকার প্রতিষ্ঠায়।

অভ্যুত্থান পরবর্তী আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী আমরা উৎসর্গ করি ছাত্র ফেডারেশনের বীর শহীদ শাকিলসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল বীরদের প্রতি। শাকিলদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় ছাত্র ফেডারেশন লড়াই করে যাবে তার পূর্বের ধারাবাহিকতায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট