1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের নতুন ডিসি জাহিদুল ইসলাম - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের নতুন ডিসি জাহিদুল ইসলাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে ৩০ ডিসেম্বর কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে নিয়োগের আদেশ দেওয়া হয়েছিল। পরে ৬ জানুয়ারি নতুন একটি প্রজ্ঞাপনে ওই আদেশ বাতিল করে মোহাম্মদ মাহমুদুল হককে নারায়ণগঞ্জের ডিসি পদে বহাল রাখা হয়। তবে তিন দিনের মাথায় আবারও আদেশ পরিবর্তন করে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জে বদলি করা হলো।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। ২০০৬ সালে তিনি লালমনিরহাট জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। রাজবাড়ির ডিসি হওয়ার আগে তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। গত বছরের ৩০ অক্টোবর তাকে রাজবাড়ীতে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন। তার জন্ম টাঙ্গাইল জেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তার স্ত্রী গৃহিণী। তিনি যুক্তরাজ্যে উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবং দেশে ফিরে ২০২২ সালে উপসচিব পদে পদোন্নতি পান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট