1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে চালের বাজারে অভিযান - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

নারায়ণগঞ্জে চালের বাজারে অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের চালের আড়তে ভোক্তা অধিকার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যৌথ অভিযান পরিচালনা করেছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শহরের নিতাইগঞ্জ এলাকায় বিভিন্ন চালের আড়তে এ যৌথ অভিযানটি পরিচালনা করা হয়।

এ সময়ে তারা বিভিন্ন চালের আড়তে ঘুরে ঘুরে চালের দাম সম্পর্কে অবহিত হয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন।
অভিযানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন ও সহকারী পরিচালক ভোক্তা অধিকার হৃদয় রঞ্জন বণিক।

এ সময় নিতাইগঞ্জের চালের বাজারে বিভিন্ন চালের আড়তে দাম যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিয় করেন। হঠাৎ করে চালের দাম বৃদ্ধির কারণ জানতে চান তারা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন বলেন, হঠাৎ করে চালের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা এখানে এসেছি বাজারটি তদারকি করার জন্য। একই সঙ্গে আমরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করছি যাতে দাম আরও বৃদ্ধি পেতে না পারে।

তবে, এখানে কেউই উৎপাদনকারী নেই। দামটি মূলত নির্ভর করে বাইরের বাজারের ওপর, সেখানে দাম বাড়লে নিতাইগঞ্জ এবং ভোক্তা পর্যায়ে দাম বেড়ে যায়।
নিতাইগঞ্জ পাইকারি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শংকর সাহা বলেন, আমরা এখানে কোনো কিছু উৎপাদন করি না। মিল মালিকরা যেভাবে দাম নির্ধারণ করে তার থেকে সামান্য কিছু লাভ করে আমরা বিক্রি করি।

অভিযানে কোনো চালের আড়তকে জরিমানা করা হয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট