1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে ছাত্রদল সভাপতির বাড়িতে গুলি - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ

রূপগঞ্জে ছাত্রদল সভাপতির বাড়িতে গুলি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে থানা ছাত্রদলের সভাপতি মাসুম বিল্লাহর বাড়িতে গুলি করেছে দুর্বৃত্তরা। স্থানীয় মাদকবিক্রেতাদের বিরোধিতা করা ও মাদকের বিরুদ্ধে আন্দোলনের কারণে তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন তিনি।

সোমবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার লাবড়াপাড়া গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় মাসুম বিল্লাহর বাড়িতে গিয়ে বাইর থেকে উপর্যুপরি গুলি চালায় একদল যুবক।

বেশ কয়েক রাউন্ড গুলি বাড়ির দিকেও ছোড়া হয়।

মাসুম বিল্লাহ বলেন, আমাকে হত্যার উদ্দেশে আমার বাড়িতে গুলি করা হয়েছে।

আমি নিজের জীবন দিয়ে হলেও আমার এলাকা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করবো ইনশাআল্লাহ। হামলার সময় আমি বাড়িতে ছিলাম না। পরে ছাত্রদলের নেতাকর্মীরা খবর পেয়ে ছুটে গেলে তারা পালিয়ে যান।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর নিজের জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন করা মানুষ আমি, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। জীবনের শেষ দিন পর্যন্ত মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়ে যাবো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট