1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
’শুধু চাকরির জন্য নয়, ভালো মানুষ হওয়ার জন্য পড়াশোনা করতে হবে’ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

’শুধু চাকরির জন্য নয়, ভালো মানুষ হওয়ার জন্য পড়াশোনা করতে হবে’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিরেক্টর ও প্রফেসর শায়েখ প্রফেসর মোখতার আহমাদ বলেছেন, “পড়াশোনা শুধু চাকরি করার জন্য নয়, ভালো মানুষ হওয়ার জন্য করতে হবে। ভালো মানুষ হলে এই পৃথিবী তোমার কাছে আত্মসমর্পণ করবে, ইনশাআল্লাহ।”

তিনি শনিবার (৪ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াস উদ্দিন এডুকেশন কমপ্লেক্স ভবনে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে এ মন্তব্য করেন।

প্রফেসর মোখতার আহমাদ আরো বলেন, “যেই কাজটি তুমি করবে, এক নম্বার হওয়ার জন্য করবে। ভালো মানুষের টাকা থাকলে গিয়াসউদ্দিন এডুকেশন মডেল কলেজ তৈরি করবে, আর খারাপ লোকের টাকা থাকলে একটা বার হাউজ, সিনামে হাউজ তৈরি করবে। ভালো মানুষের টাকা দরকার, তোমরা রাজনীতিবিদ হও, তোমরা বিজ্ঞানী হও, তোমরা জ্ঞানী হও, তোমরা এডুকেশনিস্ট হও, যেই দিকে যাবে, এক নম্বার হওয়া লাগবে।”

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রতিষ্ঠাতা এবং এম.এ. হাসেম ইয়াতুন্নেসা ফাউন্ডেশন চেয়ারম্যান মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, এম.এ. হালিম জুয়েল, শিশির ঘোষ অমর, রাজিব আহমেদ ও রিফাত হোসেন প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের শিক্ষক মোহাম্মদ ওবায়দুল্লাহ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট