1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মুকুল ওরফে গিট্টু (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোগারদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন শনিবার (৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মুকুল ওরফে গিট্টু জোগারদিয়া এলাকার কাবিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে জোগারদিয়া এলাকায় একটি সেচ পাম্পের ড্রেনের পাশে বসে সশস্ত্র একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ডাকাতদের ঘিরে ফেলে।

ডাকাত দলের ৭-৮ জন সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও মুকুল ওরফে গিট্টু জনতার হাতে ধরা পড়ে। পরে বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, নিহত মুকুল আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে আড়াইহাজার থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

উল্লেখ্য, এর আগে গত ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহিন্দি গ্রামে বিল্লাল (৪৫) নামে আরেক যুবককে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট