1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ডিবির অভিযানে ৪৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

ডিবির অভিযানে ৪৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদর জোন এক বিশেষ অভিযানে ৪৬ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে। বুধবার (১ জানুয়ারি) রাত ৭টা ২০ মিনিটে ফতুল্লার আজমেরীবাগ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত বিজয় (৩১) নারায়ণগঞ্জ সদর থানার দেওভোগ এলাকার মোখলেছুর রহমানের ছেলে। বর্তমানে ফতুল্লার আজমেরীবাগের বারোভিলা বিল্ডিং-এর অষ্টম তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার এসআই অংকুর কুমার ভট্টাচার্য এবং এসআই রুবেল মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশ একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে বারোভিলা বিল্ডিং-এর পূর্ব পাশের ফ্ল্যাটে বিজয়ের শয়নকক্ষ থেকে ৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী বলেন, “নারায়ণগঞ্জের পুলিশ সুপারের নেতৃত্বে মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। এই ধরনের অভিযান চলমান থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট