1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

ফতুল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদেশি পিস্তলসহ এস.এম. ফাইয়াজ হাসান নিলয় (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে ফতুল্লা মডেল থানার উত্তর কাশিপুর আলীপাড়ার বেবি বেগমের বাড়ির সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। পিস্তলটি গুলিবিহীন ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত এস.এম. ফাইয়াজ হাসান নিলয় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কাওঢাইল পূর্ব পাড়ার মনসুর হাজীর পুত্র। বর্তমানে তিনি স্ব-পরিবারে ফতুল্লা মডেল থানার নিউ চাষাড়া জামতলা এলাকায় বসবাস করছেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে এস.এম. ফাইয়াজ হাসান নিলয়কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

ওসি শরিফুল ইসলাম আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট