1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জের সাংবাদিকদের নিয়ে পিআইবির তিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম

না.গঞ্জের সাংবাদিকদের নিয়ে পিআইবির তিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষনের সনদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি করা হয়।

এর আগে গত ২৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই প্রশিক্ষণের শুরু হয়। প্রথমদিন ২৮ ডিসেম্বর প্রশিক্ষক ও রিসোর্সপার্সন হিসেবে হিসেবে ছিলেন পিআইবির পরিচালক, অধ্যয়ন ও প্রশিক্ষণ মিজ সুলতানা রাব্বী এবং সিনিয়র সাংবাদিক ইফতেখার মাহমুদ। দ্বিতীয় দিন ২৯ ডিসেম্বর প্রশিক্ষক ও রিসোর্সপার্সন হিসেবে হিসেবে ছিলেন পিআইবির পরিচালক, অধ্যয়ন ও প্রশিক্ষণ মিজ সুলতানা রাব্বী এবং ড্যাফেডিল ইউনিভার্সিটির গণমাধ্যম যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামিল খান। সেই সাথে তৃতীয় দিন প্রশিক্ষক ও রিসোর্সপার্সন হিসেবে হিসেবে ছিলেন পিআইবির পরিচালক, অধ্যয়ন ও প্রশিক্ষণ মিজ সুলতানা রাব্বী ও এএফপি ফ্যাক্টচেক বাংলাদেশ এডিটর কদরুদ্দীন শিশির এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বিগত সময়ে অনেক শিকারি সাংবাদিকতা হয়ে আসছে। আমরা চাই আর যেন এই শিকারি সাংবাদিকতা না হয়ে থাকে। সেই সাথে যারা সাংবাদিকতা করবেন তারা যেন সাংবাদিকতার সকল নীতি অনুসরণ করেই সাংবাদিকতা করেন। সে লক্ষ্যেই সারাদেশব্যাপী কাজ করে যাচ্ছে পিআইবি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট