1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আগেরদিন পুনর্বাসনের স্লোগান, পরদিন…….. ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন উদযাপন বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রের কান্ড! মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ভূমি অফিসে রাজত্ব! সোনারগাঁয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা ফতুল্লায় অভিযানে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার, পলাতক মোর্শেদা ঘাটের ইজারা: ফতুল্লায় বিএনপি-জামায়াত-এনসিপি’র মধ্যে ত্রিমুখী সংঘর্ষ নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা হচ্ছে-ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি, দুইজনকে কুপিয়ে জখম রূপগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

না.গঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে দুর্বৃত্তদের দ্বারা নারী ও একাধিক শিক্ষক শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার (৩০ ডিসেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ভুঁইয়াকে অপসারণে জেলা প্রশাসকের প্রতি জোড় দাবি জানান। মানববন্ধন কর্মসূচি চলাকালীন সময়ে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক সোহেল রানা, রাসেদ মিয়াজি ও এম ডি রাসেদ প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

শিক্ষক সোহেল রানা গণমাধ্যমকে জানান, প্রধান শিক্ষক মাহমুদুল হাসানের বিভিন্ন অনিয়ম ও আর্থিক কেলেংকারীর বিরুদ্ধে আমরা ১১৮ জন শিক্ষক স্বাক্ষর করে জেলা প্রশাসকের লিখিত আবেদন করেছি। জেলা প্রশাসক সকল শিক্ষকদের সাথে এ বিষয়ে কথা বেলেছেন। তিনি প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিলেও কোন প্রকার ব্যবস্থা গ্রহণ না করায় আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট