1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসে আগুন, পরিকল্পিত দাবি - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

রূপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসে আগুন, পরিকল্পিত দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

বৈষম্যবিরোধী ছাত্রদের সামাজিক সংগঠন প্রগতি অ্যাসোসিয়েশন বাংলাদেশ (পিএবি)-এর রূপগঞ্জ থানা সভাপতি জিদান মোল্লা জানান, “শনিবার দিবাগত মধ্যরাতে আগুন দিয়ে অফিসটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এটি একটি পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা।”

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত দুষ্কৃতকারীরা পেছন দিক থেকে আগুন লাগিয়ে পুরো অফিসটিকে পুড়িয়ে দেয়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা সফল হয়নি, এবং অফিসটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

পিএবি কর্তৃপক্ষের মতে, এই অফিসটি শুধু একটি সাধারণ অফিস ছিল না, বরং এটি রূপগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছিল। স্থানীয়রা জানান, তারা ঘটনার পরই আগুন নেভানোর চেষ্টা করেন, এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ) সার্কেল মেহেদী ইসলাম বলেন, “ঘটনার খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট