1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় রিমান্ড শেষে তিন আসামি কারাগারে - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় রিমান্ড শেষে তিন আসামি কারাগারে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেটকারের চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া তিন আসামিকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মহসিন এই আদেশ দেন।

১৯ ডিসেম্বর দিবাগত রাত তিনটার দিকে পূর্বাচলে পুলিশের একটি চেকপোস্টের সামনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা তিন শিক্ষার্থীকে বেপরোয়া গতির একটি প্রাইভেটকার চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ। তার দুই সহপাঠী মেহেদী হাসান ও অমিত সাহা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা মামলা দায়ের করলে প্রাইভেটকারের চালক মিরপুর ডিওএইচএস এলাকার মুবিন আল মামুন এবং তার দুই বন্ধু মমিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। রোববার তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান জানান, আসামিদের বিরুদ্ধে সড়ক আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে, আসামিরা মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটান। তাদের কারও ড্রাইভিং লাইসেন্স ছিল না। ডোপ টেস্টেও মাদকাসক্তির প্রমাণ পাওয়া গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট