1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

নারায়ণগঞ্জে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে দৈনিক ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হলরুমে মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, দৈনিক সোজাসাপটা পত্রিকার সম্পাদক আবু সৌদ মাসুদ, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি এম.আর. কামাল, মানবজমিনের জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন, মানবকণ্ঠের নাহিদ আজাদ, সিনিয়র সাংবাদিক মোস্তফা করিম, যমুনা টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি আমির হসাইন স্মীথ, কবি জাহাঙ্গীর ডালিম, দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক তাপস সাহা, সিনিয়র সাংবাদিক আবুল হোসেন প্রমুখ।

এ সময় সবাই দৈনিক ইত্তেফাকের সাফল্য ও অগ্রগতির জন্য শুভ কামনা জানিয়ে পত্রিকার আরও উন্নতির আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট