1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে: গিয়াসউদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে: গিয়াসউদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, “ইহকাল এবং পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে।” তিনি সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের মৌচাক মদিনা মসজিদস্থ বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, “তোমরা পড়ালেখা করবে জ্ঞান অর্জন করার জন্য, তবে যদি সেই অর্জিত জ্ঞান ভালো কাজে না লাগিয়ে খারাপ কাজে ব্যবহার করো, তাহলে সেটা তোমার জন্য অমঙ্গল হয়ে দাঁড়াবে।” তিনি অভিভাবকদেরও পরামর্শ দেন, “সন্তান সবচেয়ে মূল্যবান সম্পদ, তাদের দিকে খেয়াল রাখতে হবে।”

গিয়াসউদ্দিন আরো বলেন, “আমরা দোয়া করি, তোমরা পড়ালেখার মাধ্যমে সুযোগ্য নাগরিক হয়ে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে, দেশ ও জনগণের সেবায় নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং জীবনে সফলতা অর্জন করবে।”

প্রধান অতিথির বক্তব্যের পর, গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক হালিমা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, আবুল হোসেন, আবুল কাশেম, এবায়দুল হক, মোক্তার হোসেন ও ইসমাইল হোসেন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট