1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দেশব্যাপী চুরি-ছিনতাই-ডাকাতি-ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাত্র ফেডারেশন‘র মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

দেশব্যাপী চুরি-ছিনতাই-ডাকাতি-ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাত্র ফেডারেশন‘র মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
দেশব্যাপী চলমান চুরি, ছিনতাই, ধর্ষণ ও হত্যাকান্ডের বিপরীতে প্রশাসনের নিস্ক্রিয় ভূমিকার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। রবিবার (২২ ডিসেম্বর) বেলা ১২টায় জালকুড়ি বাসস্ট্যান্ড এর সামনে, ছাত্র ফেডারেশন‌ জলকুড়ি শাখার নেতৃবৃন্দ ওই মানববন্ধন করেন।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন জালকুড়ি শাখার আহ্বায়ক রাইসা ইসলাম এর সভাপতিত্বে এবং সংগঠক সিয়াম হোসাইন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর, অর্থ সম্পাদক শাহীন মৃধা, সংহতি বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশন সদস্য নাসিম, হাফিজা এবং নূর। এছাড়াও নারায়ণগঞ্জ কলেজের সদস্য সচিব আবিদ,ভোলাইল আঞ্চলিক কমিটির আহ্বায়ক মাহাদী হাসান,উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন সদস্যগন শাওন,আদিব,সানী, সোহাগ,ফরহাদ,সুফিয়ানসহ অনেকেই বক্তব্য রাখেন।

বাংলাদেশ ছাত্র ফেডারেশ নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মৌমিতা নূর বলেন, সম্প্রতি সময় চুরি, ছিনতাই এবং ধর্ষণ থেকে হত্যাকাণ্ড ভয়াবহ মাত্রায় বেড়েছে। নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশে লাশের মিছিল চলছে। চাষাড়া দেওভোগ অঞ্চলে সীমান্ত হত্যা একটি ভয়ানক হত্যাকান্ড। একজন ছাত্র তার ক্লাসের জন্য সকালে বের হয়ে তার ভার্সিটি পর্যন্ত যাবে এটাই খুব স্বাভাবিক। আর এই যাবার পথে তাকে ছিনতাইয়ের শিকার হতে হয় এবং ছুরির আঘাতে মৃত্যুবরণ করতে হয়। আমাদের প্রশাসন একটি মানুষের এতটুক নিরাপত্তা দিতে ব্যর্থ। মানুষ মূলত দুটি কারণে চুরি, ছিনতাই করে থাকে। প্রথমত, তার মৌলিক-মানবিক চাহিদা পূরণ না হওয়ায় এবং মাদকাসক্ত হলে তার মাদক দ্রব্য যোগান দিতে চুরি, ছিনতাই করে থাকে। রাষ্ট্রের প্রতিটি মানুষের মৌলিক মানবিক চাহিদা পূরণে কার্যকর ভুমিকা পালন করতে হবে। শহরে মাদকের আস্তানা গুলোকে উৎখাত করতে হবে। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা সক্রিয়তা এবং প্রতিটি হত্যাকান্ডের সুষ্ঠু বিচার বদলে দেবে দেশের চিত্র। শিক্ষার্থী-জনতার প্রতি আহবান জানাই, আসুন নিজেদের নিরাপত্তায় সংগঠিত থাকি। সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করি।

সভাপতির বক্তব্যে রাইসা ইসলাম বলেন, সম্প্রতি সময়ে পরাজিত শক্তিরা মাথাচাড়া দিয়ে উঠেছে, দেয়ালে লেখা ছাত্রলীগ ভয়াবহ রুপে ফিরবে এই ধরনের লেখা দেখা যাচ্ছে। কোন সাহসে আওয়ামী ফ্যাসিস্ট খুনী হাসিনার দোসররা এভাবে মাথাচাড়া দেওয়ার সাহস দেখায়। প্রশাসন এখনো নীরব কেন। ইতোমধ্যে দেশে নানান জায়গায় আমাদের কিছু সহযোদ্ধা ভাই এবং সাধারণ মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, প্রশাসন যথার্থ উদ্যেগ না নেওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা, জেলা প্রশাসক এবং প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমাদের ভাই বোনদের রক্তের বিনিময়ে তারা যে ক্ষমতা পেয়েছে তার অপব্যবহার না করার জন্য। তারা নিজেদের সক্রিয় ভূমিকা পালন করে যেন দেশ এবং দেশবাসী সহ প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন নয়তো আমরা যেভাবে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি ঠিক সেভাবেই শক্ত হাতে তাদের প্রতিহত করবো ইনশাআল্লাহ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট