1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সদর মডেল থানার ওসির সাথে ইসলামী আন্দোলনের নেতাদের সাক্ষাত - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

সদর মডেল থানার ওসির সাথে ইসলামী আন্দোলনের নেতাদের সাক্ষাত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে এক প্রতিনিধি দল রবিবার (২২ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সাথে সাক্ষাৎ করেন। সকাল ১১টায় অনুষ্ঠিত এই সাক্ষাতে শহরের ছিনতাই, চাঁদাবাজি এবং দখলদারদের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি আলহাজ্ব আ. সোবহান তালুকদার, সেক্রেটারি আ. রহমান রোমান প্রধান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোস্তফা সরকার, এবং ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি গাজী মুহাম্মদ তারেক হাসান উপস্থিত ছিলেন।

সাক্ষাত শেষে, মুফতি মাসুম বিল্লাহ ও তার দলীয় নেতৃবৃন্দ শহরের বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করেন এবং গণসংযোগ করেন। ছিনতাই ও চাঁদাবাজি নিয়ে সজাগ থাকার পরামর্শ দেন এবং যেকোনো ধরনের সহযোগিতার জন্য পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট