1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে বিএনপির বিজয় দিবসের সমাবেশ অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

রূপগঞ্জে বিএনপির বিজয় দিবসের সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ভোলাবো গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট রেজাউল করিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন মেম্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, ছানাউল্লাহ মিয়া, সৌদি আরব যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, ভোলাব ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটো, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, এবং ভোলাব ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম সবুজ।

সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা নুর মোহাম্মদ, আবুল কালাম, আব্দুস সামাদ, সোহেলসহ আরো অনেকে।

বক্তারা বলেন, “স্বাধীনতায় অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের ত্যাগ ও অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তাদের অবদান বাংলার মানুষ কখনো অস্বীকার করতে পারবে না।”

তারা আরও বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে প্রতিটি পরিবারের মায়েদের জন্য মাসিক ১০ হাজার টাকা বরাদ্দ নিশ্চিত করা হবে। ঘোষিত দফাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুশাসিত, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট