1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় মহানগরী জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

ফতুল্লায় মহানগরী জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লায় মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) ফতুল্লার পিলকুনী মুন কমিনিউটি সেন্টারে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম প্রধান অতিথির বক্তব্য বলেন, ইসলামী রাস্ট্র প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীলদেরকে কাঙ্খিত ভূমিকা পালন করতে হবে। একটি জাতির ভাগ্যের পরিবর্তন করতে চাইলে আগে নিজেদের মান উন্নয়ন করতে হবে। কারন জ্ঞান-বিজ্ঞানের পৃথিবীতে আমাকে আপনাকে পিছিয়ে থাকার সুযোগ নেই। তাই সবার আগে দায়িত্বশীলদেরকে কাঙ্খিত মানের ভূমিকা পালন করতে হবে। নারায়ণগঞ্জ মহানগরী দায়িত্বশীল শিক্ষা শিবিরে তিনি এসব কথা বলেন। মানব সম্পদের দিক থেকে আমাদের দেশ অষ্টম স্থানে আলহামদুলিল্লাহ। এটাকে সঠিক ভাবে দক্ষ করে তুলতে পারলে পৃথিবীর অনেক রাষ্ট্রকে ছাড়িয়ে যাবো ইনশাআল্লাহ।

মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুর রব, নরসিংদী জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন। মহানগরী সেক্রেটারী ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ, মহানগরী নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসেন ও মাওলানা নাসির উদ্দিন, কর্মপরিষদ সদস্য জনাব জাকির হোসাইন, মাওলানা সাইফুদ্দিন মনির, শ্রমিক নেতা হাফেজ আব্দুল মুমিন, মাওলানা ওমর ফারুখ, সাঈদ তালুকদার প্রমুখ নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট