1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে আন্তঃজেলা ডাকাত সরদার গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

আড়াইহাজারে আন্তঃজেলা ডাকাত সরদার গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের প্রধান সজল চন্দ্র দাস (৩৫) কে গ্রেফতার করেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় গোপালদী বাজার ব্রিজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশের সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সজল চন্দ্র দাস আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামের মৃত গুরু চন্দ্র দাসের ছেলে। তিনি ৭ থেকে ৮টি ডাকাতি মামলার আসামি। এর মধ্যে ২০১৩ সালে তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রুজু হয়।

দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে। আড়াইহাজার থানার এসআই হাসান মাতাব্বর এবং এএসআই আমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

থানা পুলিশ জানায়, সজল চন্দ্র দাস দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট