1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ;
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ মো. সামাদ (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মো. সামাদ কুমিল্লা জেলার কোতোয়ালি থানার মো. মুজাফফর মিয়ার পুত্র।

জানা যায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ খুরশিদ আলম এর সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক ইকবাল মাহমুদ দীপু সঙ্গীয় ফোর্স নিয়ে সোনারগাঁ থানার আষাঢ়িয়ার চর দাওয়াত হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর স্বাধীন সার্ভিস (দাউদকান্দি টু কুমিল্লা) নামের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ মো. সামাদকে গ্রেফতার করে।

এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট