1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযান, ৫শ বাড়ীর গ্যাস বন্ধ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযান, ৫শ বাড়ীর গ্যাস বন্ধ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কর্তৃপক্ষ। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মধুগড় এলাকার পৃথক দুটি স্থানে এ অভিযান পরিচালন করা হয়।

অভিযানে অবৈধভাবে নির্মিত ১” ডায়া প্রায় ২ কিলোমিটার বিতরন লাইনের দুটি পয়েন্টে কেটে কিলিং করা হয়। এতে প্রায় ৫০০ বাড়ীর ১৫০০ চুলায় গ্যাস ব্যবহার বন্ধ হয়ে যায়। তবে বিতরণ লাইনটি আরসিসি রাস্তার নিচে হওয়ায় উক্ত পাইপ জব্দ করা যায় নাই। অভিযানে ১” প্রায় ৩০০ ফুট পাইপ জব্দ করা হয়।

অপরদিকে দ্বিতীয় স্থানে (পূর্বে বিচ্ছিন্নকৃত) অভিযোগের ভিত্তিতে বিভিন্ন পয়েন্টে খনন করা হয়। তবে পুনঃস্থাপনকৃত কোন লাইন পাওয়া যায় নাই।

অভিযানে উপস্থিত ছিলেন, জোবিঅ-নারায়ণগঞ্জের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো: ইমরান, জোবিঅ-ফতুল্লার ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান, ইএসএস শাখার ব্যবস্থাপক প্রকৌশলী আবু সুফিয়ান ও মিটারিং এন্ড ভিজিলান্স শাখার ব্যবস্থাপক প্রকৌশলী তাইফুর রহমান সহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট