1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মহানগর বিএনপির সমস্ত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ: সাখাওয়াত - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

মহানগর বিএনপির সমস্ত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ: সাখাওয়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “আমরা মহানগর বিএনপির সমস্ত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছি। নারায়ণগঞ্জ মহানগরে সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াই করে এটিকে একটি সুন্দর ও উন্নত নগর হিসেবে গড়ে তুলতে চাই।”

বুধবার (১৮ ডিসেম্বর) বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখা নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কর্মশালায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সাখাওয়াত হোসেন খান আরও বলেন, “এই কর্মশালার মাধ্যমে আমরা আমাদের ৩১ দফা সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছি। এই প্রশিক্ষণের সুফল আমরা প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানায় ছড়িয়ে দেব।”

কর্মশালাটি পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, ‘আমরা বিএনপি পরিবারের’ কেন্দ্রীয় আহ্বায়ক আতিকুর রহমান রুম্মান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট