1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আলেম-ওলামারা স্বৈরশাসকের দ্বারা নির্যাতিত: গিয়াসউদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

আলেম-ওলামারা স্বৈরশাসকের দ্বারা নির্যাতিত: গিয়াসউদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “বাংলাদেশের আলেম-ওলামারা অনেক সময় স্বৈরশাসকের হাতে নির্যাতিত হয়েছেন। এ ধরনের জুলুম মহান স্রষ্টার অসন্তুষ্টি ডেকে এনেছে। এ কারণেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, যা কেউ কল্পনাও করেনি।”

তিনি আরও বলেন, “আমাদের মনে রাখতে হবে, কোনো মানুষ যেন আঘাতপ্রাপ্ত না হয়। কাউকে ছোট না করে সবাইকে সম্মানের সঙ্গে দেখা উচিত। আমাদের আচরণ এমন হতে হবে যেন কেউ জুলুমের শিকার না হয়।”

বুধবার (১৮ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জের এসওরোড বার্মাস্ট্যান্ড কবরস্থান সংলগ্ন এলাকায় জামি’য়া ইসলামিয়া হযরত বেলাল হাবশী (রা.) মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “সন্তানদের মাদ্রাসায় পড়াবেন, যেন তারা দ্বীন, আল্লাহ এবং নবীর জীবন সম্পর্কে জানতে পারে। ইহকাল ও পরকাল সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। সন্তানদের ভালো মানুষ ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে সচেতনভাবে কাজ করতে হবে।”

ডিআইটি জামে মসজিদের খতিব আল্লামা আব্দুল আউয়ালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদের, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও থানা বিএনপির সহ-সভাপতি এস এম আসলাম, নাসিক ৬ নম্বর ওয়ার্ড সচেতন নাগরিক কমিটির উপদেষ্টা আব্দুস সামাদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট