1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যার আসামি গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যার আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াজেদ সীমান্তকে (২০) হত্যার ঘটনায় ঘাতক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।

গ্রেপ্তার আসামির নাম অনিক (২৮)। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও সীমান্তের মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, আমরা গতকাল রাতে যে ছিনতাইকারী সীমান্তকে ছুরিকাঘাত করে তাকে চাকুসহ গ্রেপ্তার করেছি এবং তার কাছ থেকে সীমান্তের মোবাইল ফোনটি জব্দ করেছি। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে।

আমরা প্রাথমিকভাবে তিনজনের নাম জানতে পেরেছি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি বলেন, ছিনতাই রোধে আমরা আমাদের সিনিয়র অফিসারদের দিয়ে আমাদের মোবাইল টিমগুলো ঠিকমতো কাজ করছে কীনা তা তদারকি হচ্ছে। আমরা এটা কঠোরভাবে পর্যবেক্ষণ করছি। ছিনতাই হয়তো এত সহজে নির্মূল হবে না তবে অনেক কমে আসবে।

তিনি আরও বলেন, আপনাদের এলাকায় যে দুষ্ট লোক আছে আমাদের আপনারা তথ্য দিয়ে সহায়তা করবেন। পুলিশ তো আর সবাইকে চেনে না। আমরা দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনবো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট