1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না ফেরার দেশে সাবেক এমপি আকরাম - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

না ফেরার দেশে সাবেক এমপি আকরাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য বিশিষ্ট রাজনীতিক এসএম আকরাম মারা গেছেন। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাগরিক ঐক্যের নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক ইকবাল কবির। এসএম আকরাম এ রাজনৈতিক দলটির উপদেষ্টা ছিলেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ এর মামা।

সাবেক এ আমলা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগেরও আহ্বায়ক ছিলেন। পরে তিনি দলত্যাগ করে নাগরিক ঐক্যে যোগ দেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষের প্রতীক নিয়ে নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ইকবাল কবির জানান, দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত কয়েকদিন ধরেই তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আকরামে প্রথম জানাজার নামাজ রাজধানীর গুলশানে আজাদ মসজিদে সোমবার (১৬ ডিসেম্বর) রাত আটটার দিকে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল দশটায় নারায়ণগঞ্জ শহরের থানা পুকুরপাড় এলাকায় দ্বিতীয় এবং দুপুর ২টায় বন্দর উপজেলার আলীনগর ঈদগাহে তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট