1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সীমান্ত হত্যার সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি ছাত্র ফ্রন্টের - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

সীমান্ত হত্যার সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি ছাত্র ফ্রন্টের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত এআইইউবি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সীমান্তের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ।

রবিবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছিমা সরদার বলেন, “সীমান্ত হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নারায়ণগঞ্জ শহরে প্রতিনিয়ত এ ধরনের সহিংসতা ও অপরাধমূলক ঘটনা ঘটছে, যা আইন-শৃঙ্খলার চরম অবনতি নির্দেশ করে।”

নেতারা অভিযোগ করেন যে, প্রশাসনের কার্যকর ভূমিকার অভাবেই অপরাধীরা আরও সাহসী হয়ে উঠছে। তারা আরও বলেন, “অবিলম্বে সীমান্ত হত্যার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।”

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কারোড এলাকার বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা নারায়ণগঞ্জ শহরে এ ধরনের অপরাধ রোধে প্রশাসনের প্রতি আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট