1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বায়ু দূষণের অভিযোগে চীনা নির্মাণ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

বায়ু দূষণের অভিযোগে চীনা নির্মাণ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম রূপগঞ্জের কালাদী এলাকায় চীনা নির্মাণ প্রতিষ্ঠান সী-চুয়ান রোডস এন্ড ব্রিজ গ্রুপ-এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। রবিবার (১৫ ডিসেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা মহানগর বাইপাস সড়কের (গাউছিয়া-কাঞ্চন) নির্মাণ প্রকল্পের সময় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর ১১(চ) ধারা লঙ্ঘন করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর চীনা প্রতিষ্ঠানটিকে নির্মাণ সামগ্রী সঠিকভাবে ত্রিপল দিয়ে ঢেকে রাখা এবং নির্মাণ সাইটে সকাল-বিকাল নিয়মিতভাবে পানি ছিটানোর নির্দেশনা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ বলেন, “বায়ুদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পরিবেশ দূষণকারী যেকোনো প্রতিষ্ঠান বা প্রকল্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট