1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফায়ার সার্ভিস সেবা ও প্রশিক্ষণ দিতে ২৪ ঘণ্টা প্রস্তুত: আরেফীন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

ফায়ার সার্ভিস সেবা ও প্রশিক্ষণ দিতে ২৪ ঘণ্টা প্রস্তুত: আরেফীন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেছেন, আগুন লাগতেই পারে। যেন ক্ষয়ক্ষতি না হয় সেজন্য আজ আমাদের এ অ্যায়ারনেস।

আমরা ৫০ কোটি টাকা দিয়ে বাড়ি বানাচ্ছি অথচ এটা ধ্বংস হতে সময় লাগবে একদিন। সুতরাং আমরা যদি সচেতন থাকি এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলি তাহলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।

এর জন্য আমাদের ট্রেনিং দরকার। আমরা এ সেবা দেওয়ার জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য ২৪ ঘণ্টা প্রস্তুত।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আরেফীন বলেন, এ প্রশিক্ষণ নিলে সহজেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব।

পাশাপাশি এর ফলে আহত ও নিহতের ঘটনাও কমে আসবে।
তিনি আরও বলেন, আমাদের হটলাইনগুলোতে কল দিয়ে লোকেশন বলবেন আমাদের টিম চলে যাবে। ১০২, ৯৯৯ যেকোনো বিপদে আপনারা এ হটলাইন নম্বরে কল করবেন। রাত ২টা হলেও আমাদের টিম চলে যাবে। আমাদের রেসপন্স টাইম ৩০ সেকেন্ড থাকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট