1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কলেজ ছাত্র সীমান্ত হত্যার বিচার দাবি ছাত্র ফেডারেশনের - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

কলেজ ছাত্র সীমান্ত হত্যার বিচার দাবি ছাত্র ফেডারেশনের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা ও নিরাপত্তাহীনতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। রবিবার (১৫ ডিসেম্বর) জেলা সভাপতি ফারহানা মানিক মুনা এবং সাধারণ সম্পাদক সৃজয় সাহা এক যৌথ বিবৃতিতে কলেজ ছাত্র সীমান্তের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন।

নেতৃবৃন্দ জানান, গত ১২ ডিসেম্বর সকালে দেওভোগ পাক্কা রোডের বাসিন্দা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত মর্গ্যান স্কুল সংলগ্ন এলাকায় ছিনতাইকারীদের হাতে গুরুতর আহত হন এবং ১৪ ডিসেম্বর রাতে মৃত্যুবরণ করেন। এই ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন বিষয় নয়; এটি নারায়ণগঞ্জে অপরাধের একটি সাধারণ চিত্র।

তারা বলেন, “হরহামেশাই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে থাকেন। ২০১৭ সালে একইভাবে ছাত্র ফেডারেশনের সংগঠক শাহরিয়াজ শুভ্র ছিনতাইকারীদের হাতে নিহত হয়েছিলেন।”

ছাত্র ফেডারেশন তাদের বিবৃতিতে সীমান্ত হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, শহরের ছিনতাইপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা বাড়ানো, ছিনতাইকারী ও তাদের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ গ্রহণ, বিগত ছিনতাই ও সহিংস ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছে।

বিবৃতিতে বলা হয়, “আমরা বাসযোগ্য, নিরাপদ নারায়ণগঞ্জ চাই। ছিনতাই ও অপরাধমুক্ত শহর গড়তে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট