1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে: মুফতি মাসুম - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে: মুফতি মাসুম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের দাওয়াতের কাজ আরও গতিশীল করতে হবে। তিনি বলেন, “আমাদের সব কাজের মূল লক্ষ্য ও উদ্দেশ্য থাকবে ইবাদত।”

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ২০নং ওয়ার্ডের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, “অতীতের ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে নীতি ও আদর্শের উপর অবিচল থাকতে হবে। আমরা ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় বসাতে চাই।”

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ২০নং ওয়ার্ডের সভাপতি হাজী মো. মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আ. রহমান রোমান প্রধান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট