1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে নেতাকর্মীদের ঢল পেরিয়ে এগিয়ে গেল লংমার্চ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

নারায়ণগঞ্জে নেতাকর্মীদের ঢল পেরিয়ে এগিয়ে গেল লংমার্চ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়গঞ্জে বিভিন্ন ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড ও মিছিলে স্লোগানে লংমার্চকে স্বাগত জানিয়েছেন ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের ঢল পেরিয়ে নারায়ণগঞ্জ অতিক্রম করে এগিয়ে যায় লংমার্চ।

বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চে উদ্বোধন করা হয়। এরপর সাড়ে ৯ টায় এটি নারায়ণগঞ্জে প্রবেশ করে।

নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে নেতাকর্মীরা আগেই জড়ো হয়েছিলেন লংমার্চকে স্বাগত জানাতে। সাইনবোর্ড থেকে চিটাগাং রোড হয়ে কাঁচপুরেও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

এ সময় গাড়ি থেকে হাত মাইকে নেতাকর্মীদের কথা বলে উৎসাহ দেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না।

এরপর তারাব বিশ্বরোড হয়ে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া পার হয় লংমার্চ।

সকাল সাড়ে ১০ টায় রূপগঞ্জ পার হওয়ার সময় প্রতিটি মোড়ে মোড়ে হাজারো নেতাকর্মী লংমার্চকে স্বাগত জানান।
সকাল ১১ টার দিকে লংমার্চ আড়াইহাজার উপজেলায় অতিক্রম করে। সেখান থেকে পাঁচরুখীতে নেতাকর্মীদের সমাগম অতিক্রম করে নারায়ণগঞ্জ পার হয় লংমার্চটি।

এরপর নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে (সীমান্তে) সমাবেশের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচি শেষ হবে।

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের পতাকার অবমাননার প্রতিবাদে এই লংমার্চ কর্মসূচি পালন করছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট