1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ৮ দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

ফতুল্লায় ৮ দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় আটটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিনগত রাত ১টা ৫০ মিনিটে ফতুল্লার ভোলাইল মিষ্টির দোকান সংলগ্ন আট দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেশনের তিনটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় রাত ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দোকানগুলোর প্রায় সব মালামাল পুড়ে গেছে।

পুড়ে যাওয়া আট দোকানের মধ্যে রয়েছে- কাঁচামাল, মুদি দোকান, চায়ের দোকান ও হোটেল।

স্থানীয় ব্যবসায়ী সাকিব হক বলেন, রাত ১ টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে।

আমরা স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে আমাদের ফতুল্লা স্টেশনের তিনটি ইউনিট ১ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণ করেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

এ ঘটনায় প্রায় ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছ। আনুমানিক ১৬ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট