1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সন্ত্রাসী হামলা লুটপাট ভাংচুর নারী-শিশু সহ আহত ২০ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

বন্দরে সন্ত্রাসী হামলা লুটপাট ভাংচুর নারী-শিশু সহ আহত ২০

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফাদফায় হামলা চালিয়ে তিন পরিবারকে বাড়ি ছাড়া করেছে  মাদক কারবারি আসলাম বাহিনী।  গত সোমবার ও মঙ্গলবার  দুপুর পর্যন্ত নয়ামাটি এলাকায় কয়েক দফা হামলার ঘটনা ঘটিয়েছে।  এসময় হামলাকারীরা  ঘরের আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা, স্বর্ণালংকার সহ ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে বলে এলাকাবাসীর অভিযোগ।  এ ঘটনায় ওয়ার্কশপ মিস্ত্রি ইসলাম(৩৮), তার স্ত্রী জানু(৩০), তোফাজ্জল(৫৫), টিটু(৩৫), শিশু শিক্ষার্থী ইয়াসমিন(১১) সহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। 

আহত জানু বেগম জানান, প্রতিবেশী  মৃত মানিক মিয়ার ছেলে মাদক কারবারি আসলাম আমার স্বামীর কাছে  সার্টার মেরামত কাজ করতে দেন। কাজ করতে দেরি  হওয়ায় গত  সোমবার সকালে একদেড় শ লাঠিসোটা নিয়ে আমার বাড়ি ঘরে হামলা চালায়। এসময় আমার দেবর ভাসুরের পরিবারের লোকজন এসে  বাঁধা দিলে তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময়  তিনটি ঘরে ব্যাপক ভাংচুর চালিয়ে হাস মুরগী, ঘরে থাকা টাকা, স্বর্ণালংকার সহ ১০ লাখ টাকা মালামাল লুটে নিয়ে যায়। এ ঘটনায় বন্দর থানায় অভিযোগ করায়  গতকাল মঙ্গলবার সকালে  ফের হামলা চালিয়ে বাড়ি থেকে বের করে দেয় মাদক কারবারি আসলাম। থানায় অভিযোগ দায়ের পর  পুলিশ ঘটনাস্থলে নিয়ে আসলে পুলিশের  সামনে আমাদের বাড়িতে ঢুকতে দেয়নি। পরে দুইদিন পরিবার নিয়ে  বাড়ি ছাড়া থাকলেও   সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেনের হস্তক্ষেপে মঙ্গলবার  দুপুরে নাসিক ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজ  আমাদেরকে বাড়িতে নিয়ে আসেন।  

অভিযোগ তদন্তকারি অফিসার এসআই মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি  বলেন, ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।  তবে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট