1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ওসমান পরিবারের দালাল ব্যবসায়ীদের তালিকা হচ্ছে: টিপু - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

ওসমান পরিবারের দালাল ব্যবসায়ীদের তালিকা হচ্ছে: টিপু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণঞ্জ:
আওয়ামী লীগের শাসনামলে নারায়ণগঞ্জে যেসব ব্যবসায়ী ওসমান পরিবারের ‘অপকর্ম, দুর্নীতিতে সহযোগিতা করেছেন’ তাদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। ‘সময়মতো’ এ তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একাউন্টে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন বিএনপির এ নেতা।

স্ট্যাটাসে তিনি লেখেন, নারায়ণগঞ্জে যে সকল ব্যবসায়ী নামধারী নেতারা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও সন্ত্রাসীদের গডফাদার ওসমান পরিবারের দালালি করতে ব্যস্ত ছিলেন এবং তাদের সকল অপকর্মে, দুর্নীতিতে ও সন্ত্রাসী কার্যকলাপে সহযোগিতা করেছেন, তাদের চিহ্নিত করে কালো তালিকা তৈরি করা হবে। এবং সকল ক্ষেত্রে তাদেরকে বয়কট করা হবে।

নারায়ণগঞ্জবাসী ও সকল ব্যবসায়ী সেক্টরের সাধারণ ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদেরকে ‘এই সকল ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও সন্ত্রাসীদের গডফাদার ওসমানদের দালালদের’ বয়কটেরও আহ্বান জানান টিপু।

যোগাযোগ করা হলে প্রেস নারায়ণগঞ্জকে বিএনপির এ নেতা বলেন, ‘ফ্যাসিস্ট ওসমান পরিবারের দালালদের তালিকা করা হচ্ছে। আমরা সময়মতো এ তালিকা প্রকাশ করবো। নামধারী যেসব ব্যবসায়ী ওসমান পরিবারের সকল অপকর্মে সহযোগিতা করেছেন, তাদের দালালিতে ব্যস্ত ছিল তাদের তালিকা প্রকাশ করা হবে। সামাজিকভাবে তাদের বয়কট করা হবে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট