1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সড়কে শৃঙ্খলা ফেরাতে মদনপুর বাসস্ট্যান্ডে প্রশাসনের অভিযান - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

সড়কে শৃঙ্খলা ফেরাতে মদনপুর বাসস্ট্যান্ডে প্রশাসনের অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডে সড়কে শৃঙ্খলা ফেরানো ও যানজট কমাতে বন্দর উপজেলা প্রশাসন বিশেষ কার্যক্রম পরিচালনা করেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মহাসড়কের যানজট কমানোর জন্য বাস কাউন্টারগুলোকে পূর্ব প্রান্তে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ সময় বন্দর থানার ওসি তরিকুল ইসলাম, কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আলরাজি লিয়ন, সাংবাদিক আতাউর রহমান, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন, ধামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি জাহিদ খন্দকার, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বাস মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে পার্কিং ব্যবস্থাপনা এবং বাস কাউন্টারগুলো নির্দিষ্ট জায়গায় স্থাপন করা জরুরি। এ বিষয়ে পরিবহন মালিক এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট