1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পরিবহন নেতা গ্রেপ্তারের প্রতিবাদে সাড়ে ৬ ঘন্টা সড়ক অবরোধ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

পরিবহন নেতা গ্রেপ্তারের প্রতিবাদে সাড়ে ৬ ঘন্টা সড়ক অবরোধ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী, ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যসচিব তাজুল ইসলাম শামীমের গ্রেপ্তারের প্রতিবাদে সাড়ে ৬ ঘন্টা শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধুক সড়কটি অবরোধ করে রাখে অনুসারী পরিবহন শ্রমিকরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল আটটা থেকে শহরের মন্ডলপাড়া এলাকায় সড়কের উপর ট্রাক-কাভার্ডভ্যান রেখে অবরোধ শুরু করেন তারা। প্রশাসনিক কর্মকর্তা ও শ্রমিক নেতাদের আলাপের পর দুপুর পৌনে তিনটার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

প্রায় আধ ঘন্টা পর বঙ্গবন্ধু সড়ক ও আশেপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, অবরোধে শহরের প্রধান সড়কটি বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে। ব্যস্ততম এ সড়কটির যেখানে অবরোধ করা হয় তার পাশেই নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল। অবরোধের কারণে রোগীদের যাতায়াতেও বিঘ্ন ঘটে।

বুধবার রাত সাড়ে দশটার দিকে নিতাইগঞ্জ এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ পরিবহন শ্রমিক নেতার মুক্তির দাবিতে সকালে বিক্ষোভ মিছিলের পর সড়ক অবরোধ করে তার অনুসারীরা। এই সময় পরিবহন শ্রমিকরা তাদের নেতার গ্রেপ্তারের সঙ্গে মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুকে দায়ি করে তার বিরুদ্ধে স্লোগানও দিয়েছেন।

পরিবহন শ্রমিক নেতা আব্দুল মালেক সরদার বলেন, ‘চা খাওয়ার কথা বলে শামীমকে থানায় ডেকে নেয় ফতুল্লা থানা পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে মামলাটি মিথ্যা মামলা। তাকে মুক্তি না দিলে আমরা আন্দোলন অব্যাহত রাখবো। তাছাড়া, আমরা জেনেছি, তাকে গ্রেপ্তারের পেছনে বিএনপি নেতা টিপুর হাত রয়েছে। আমরা তার প্রতি নিন্দা জানাই।’

ঘটনাস্থলে থাকা চাষাঢ়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তন্ময় মন্ডল বলেন, “ট্রাক শ্রমিক ইউনিয়নের একজন নেতাকে ফতুল্লা মডেল থানা পুলিশ গতরাতে গ্রেপ্তার করেছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। ঊর্ধ্বতন পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলাপের পর তারা অবরোধ তুলে নেন।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট