1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে চোরাই চিনি উদ্ধার, মুদি দোকানদার গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

বন্দরে চোরাই চিনি উদ্ধার, মুদি দোকানদার গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে চোরাই চিনি সহ মোজাম্মেল(৪০) নামে এক পাইকারি মুদি দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে লাঙ্গল বন্দর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোজাম্মেল পিচকামতাল গ্রামের মৃত আলম মিয়ার ছেলে।

বন্দর থানার ইন্সপেক্টর তদন্ত জানান, মেসার্স শুকতারা ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে
গত ২৫ নভেম্বর রাতে মেঘনা ফ্রেশ কোম্পানি থেকে ৪৮০ বস্তা নিয়ে মানিকগঞ্জ যাচ্ছিল। পথে মধ্যে চিনি ভর্তি ট্রাকটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় শুকতারা নিজস্ব পার্কিং মাঠে অবস্থান করে। পরে স্থানীয় একটি সংঘবদ্ধ একটি চোরের দল ১৬২ বস্তা চিনি চুরি করে নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে লাঙ্গলবন্দ বাজারে প মোজাম্মেলের পাইকারি মুদি দোকানে অভিযান চালিয়ে ৩৮ বস্তা চিনি উদ্ধার করা হয়। এঘটনায় জড়িত থাকার অভিযোগে দোকানদার মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় ট্রান্সপোর্ট এজেন্সির ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বাদী বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট