1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হেফাজত ইসলামের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে জেলা প্রশাসকের নিকট কাগজ পত্র জমা দিয়েছেন নেতৃবৃন্দ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

হেফাজত ইসলামের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে জেলা প্রশাসকের নিকট কাগজ পত্র জমা দিয়েছেন নেতৃবৃন্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ বাংলাদেশ হেফাজত ইসলামের যেসকল নেতৃবৃন্দের বিরুদ্ধে ২০১৩ ও ২০২১ সালে মামলা দায়ের করা হয়েছে সে সব মামলা প্রত্যাহারের ব্যাপারে জেলা প্রশাসকের নিকট প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিয়েছেন নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন। এসময় নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা মনির হোসেন কাসেমী বলেন, বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আমরা তাদের সাথে বার বার যোগাযোগ করেছি। এর প্রেক্ষিতে তারা আমাদে নেতাকর্মীদের বিরুদ্ধে ২০১৩ ও ২০২১ সালে যেসকল মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি জেলার জেলা প্রশাসকের নিকট কাগজ পত্র জমা দেওয়া হয়েছে। আমাদেরকে বলা হয়েছে জেলা প্রশাসকের নিকট ৩০ ডিসেম্বরের মধ্যে মামলার নথিগুলো জমা দিতে হবে। সেই প্রক্ষিতে আজকে জেলা প্রশাসকের সাথে দেখা করেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন খুবই দ্রুততম সময়ের মধ্যে এর সুরাহা করার। নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে ৩৬টি মামলা হয়েছে। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে এর সুরাহা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, মুফতী বশির উল্লাহ, হেফাজত নেতা মাওলানা ফেরদাউসুর রহমান, মুফতী হারুন অর রশিদ সহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট