1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জাকির খানের মুক্তির দাবিতে যুব নেতা সনেট ও এনামুলর নেতৃত্বে বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

জাকির খানের মুক্তির দাবিতে যুব নেতা সনেট ও এনামুলর নেতৃত্বে বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের মুক্তির দাবি জানিয়েছেন যুবদল নেতা সনেট আহমেদ ও এনামুল হক সোহানের নেতৃত্বে নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বারোটায় অর্ধশত নেতা কর্মী নিয়ে আদালত প্রাঙ্গণ উপস্থিত হন। এ সময় জাকির খানের মুক্তির দাবী করে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

এ সময় তারা বলেন, নারায়ণগঞ্জ মানুষের মুক্তির কান্ডারী, জনদরদি প্রাণপ্রিয় কর্মীবান্ধব নেতা জাকির খান কে বিগত আওয়ামীগ সরকার মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করে রেখেছে। জাকির খান সব সময় বিএনপি নেতা কর্মীসহ সাধারন মানুষকে বিপদ আপদে সহযোগিতা করে আসছিলেন এবং বিএনপি প্রতিটি সভা সমাবেশে বিভিন্ন জনবল দিয়ে সভা,সমাবেশ সফল করে তুলছিলেন। ফ্যাসিস হাসিনার দোষররা বলেছেন খেলাহবে, আমরা রাজনৈতিক ভাবে খেলবো, গনতান্ত্রিক ভাবে খেলবো। সন্ত্রাসী সিস্টেম প্রোয়োগ করবো না। আমরা ১৭ বছর যাবৎ খেলেছি, তারা পালিয়ে গেছে। জাকির খান পালিয়ে যায় নি। কিন্তু বোরকা পরে অনেকে পালিয়ে গেছে।

তারা আরো বলেন, জাকির খানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও বিএনপি থেকে বহিস্কৃত নেতা তৈমুর আলম খন্দকার যোগসাজশে জাকির খানের নামে মিথ্যা মামলা দায়ের করে কারাবন্দি করে রেখেছে।

যুবদল নেতা সনেট আহমেদ ও এনামুল হক সোহানের নেতৃত্বে এ সময়ে উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড যু্বদলের সিনিয়র সহ-সভাপতি মো. সানী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট