1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জের সাবেক র‌্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

না.গঞ্জের সাবেক র‌্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুগের নারায়ণগঞ্জ:
আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জে র‌্যাব ১১’র গোয়েন্দা শাখার সাবেক কর্মকর্তা ও বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে এরই মধ্যে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আলেপকে রিমান্ডে চাইবে পুলিশ। এরআগে, গত মঙ্গলবার বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে তাকে ডিবি পুলিশ নিয়ে যায়।

জানা গেছে, আলেপ উদ্দিনকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হয়। পরে বিগত সরকারের হয়ে বিভিন্ন অপকর্মের তথ্য মিললে তাকে গ্রেপ্তার দেখাতে সরকারের অনুমতি চাওয়া হয়। অনুমতি মিললে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

৩১তম বিসিএস কর্মকর্তা আলেপ উদ্দিন একসময় র‌্যাব-১১ এবং র‌্যাব সদরদপ্তরে গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। পরে তাকে পুলিশের বিশেষ শাখায় বদলি করা হয়। তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট