1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সন্ত্রাসী ও মাদক ব্যবসা বাধা দেওয়ার জেরে ৩ ভাইকে কুপিয়ে জখম থানায় মামলা  - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

বন্দরে সন্ত্রাসী ও মাদক ব্যবসা বাধা দেওয়ার জেরে ৩ ভাইকে কুপিয়ে জখম থানায় মামলা 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ  বন্দরে সন্ত্রাসী কর্মকান্ড, মাদক বিক্রি ও চোরাইকৃত অটোগাড়ী  ব্যবসায় বাধা দেওয়ার জের ধরে সন্ত্রাসী হামলায় ৩  সহদোরকে কুপিয়ে রক্তাক্ত জখম  সহ ৫ জনকে আহতের ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। মামলা নং ১৩।  । আহতরা হলো বন্দর থানার ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ৩ ছেলে সুমন (৪০) রাজু (৩২) রিপন (৪২) ও সোনাকান্দা এলাকার মৃত আলিম মিয়ার ছেলে আরমান (৪৫) ও মাইক্রোবাস চালক সুলতান (৫৩)। দাড়ালো অস্ত্রের আঘাতে সুমনের মাথায় ৮ টি সেলাই ও রাজুর ডান হাতের একাধিক রক কর্তন হয়ে অসংখ্য সেলাই করা হয়েছে। সুমন ও রাজুর অবস্থা আশঙ্কাজনক।   গত শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বন্দর থানার দড়ি সোনাকান্দা মোড়ে  এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত সুমনের স্ত্রী হাফেজা আক্তার বাদী হয়ে সন্ত্রাসী হামলার ঘটনার ওই রাতে হামলাকারি সন্ত্রাসী উজ্জল, রুহুল, সম্রাট, আলিফ ও সুমনসহ অজ্ঞাতনামা ৫/৭ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত  অভিযোগ দায়ের করে। পুলিশে তদন্ত শেষে রবিবার রাতে এ ঘটনা থানায় মামলা রজু হয়েছে। 

মামলা ও আহতদের সূত্রে জানা গেছে,  বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার আশাবুদ্দিন মিয়ার ছেলে উজ্জ্বল ও তার দুই সন্ত্রাসী ছেলে রুহুল ও সম্রাট দীর্ঘ দিন ধরে থানার দড়ি সোনাকান্দা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসা এমনকি চোরাইকৃত অটোগাড়ী ক্রয় বিক্রি করে আসছিল। এর ধারাবাহিকতায় গত শনিবার সন্ধ্যা ৭টায় উল্লেখিত মাদক ব্যবসায়ীদের সাথে  তুচ্ছ বিষয় নিয়ে  দড়ি সোনাকান্দা এলাকার ভাড়াটিয়া মাইক্রোবাস চালক সুলতান মিয়ার সাথে কথা কাটাকাট হয়। এক পর্যায়ে উল্লেখিত পিতা/পুত্র ক্ষিপ্ত হয়ে মাইক্রোবাস চালককে  বেদম ভাবে পিটিয়ে আহত করলে এ ঘটনায়  সোনাকান্দা এলাকার আরমান ও সুমন নামে ২ যুবক  প্রতিবাদ করে। ওই সময়

দড়ি সোনাকান্দা এলাকার আশাবুদ্দিন মিয়ার  ছেলে উজ্জল ও  তার দুই সন্ত্রাসী  ছেলে রুহুল ও সম্রাট একই এলাকার সুমন মিয়ার ছেলে আলিফ ও আশাবুদ্দিন মিয়ার ছেলে সুমনসহ অজ্ঞাতনামা ৫/৭ জন চোরা কারবারি ও মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে  সুমন ও আরমানের উপর অতর্কিত হামলা চালায়। ওই সময় হামলাকারিরা সুমন ও আরমান   কে লোহার রডও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।    আহতদের চিৎকার শুনে সুমনের বড় ভাই রিপন ও ছোট ভাই রাজু তাদেরকে বাঁচাতে এগিয়ে আসলে ওই সময় হামলাকারিরা তাদেরকে বেদম ভাবে কুপিয়ে জখম করে একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বর্তমানে আহত রাজু ও সুমনের অবস্থা আশংকা জনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এলাকাবাসী তথ্য সূত্রে আরো জানাগেছে ,  হামলাকারিরা খুব খারাপ প্রকৃতির লোক। তারা দীর্ঘ দিন ধরে  এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড, মাদক ব্যবসা ও চোরাইকৃত অটোগাড়ীর রমরমা ব্যবসা চালিয়ে আসছিল।  এলাকায় মাদক ও চোরাই অটোগাড়ী ব্যবসাবন্ধসহ সন্ত্রাসী পিতা/পুত্র ও তাদের সাঙ্গপাঙ্গদের অনৈতিক কর্মকান্ডের বন্ধসহ তাদের দ্রুত  গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকাবাসী। 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট