1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জের মামলায় সাবেক এমপি ডলার মোল্লার ১ দিনের রিমান্ড - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫

না.গঞ্জের মামলায় সাবেক এমপি ডলার মোল্লার ১ দিনের রিমান্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় নরসিংদী-৩ আসনের সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার মোল্লার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: বদিউজ্জামানের আদালত এই আদেশ দেয়।

এসময় পুলিশ ডলারকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম জানান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামানের আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে ফতুল্লা থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যাচেষ্টার ঘটনায় মামলা রয়েছে। সে মামলার ২ নাম্বার এজাহারনামীয় আসামি।

এর আগে সোমবার (১১ নভেম্বর) রাজধানীর আসাদ গেট এলাকা থেকে ডলারকে আটক করে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট