1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে অটোরিক্সার ধাক্কায় শিশু নিহত - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

বন্দরে অটোরিক্সার ধাক্কায় শিশু নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ;
বন্দরে অটোরিক্সার ধাক্কায় আয়েশা আক্তার ওরফে নয়ন তারা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বাজুরবাগ পাকা রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নয়ন তারা বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পিচকামতাল গ্রামের রাজু মিয়ার মেয়ে। সে লাঙ্গলবন্দ বাজার এলাকায় অবস্থিত ইকরা কিন্ডারগার্টেন স্কুলের শিশু শ্রণির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে স্কুল ছুটি শেষে হেঁটে নানা বাড়িতে যাওয়ার পথে পিচকামতাল-বাজুরবাগ পাকা রাস্তায় পেছন দিকে দিয়ে দ্রুত গতিতে একটি অটোরিকশা ধাক্কা দেয়। এসময় শিশু শিক্ষার্থী ছিটকে রাস্তার পাশে বাউন্ডারি দেয়ালে লেগে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে বন্দর থানার পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ আমরা পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, শিশুর জানাযা শেষে দাফন করা হয়েছে। এ বিষয়ে কেউ কোন অভিযোগ থানায় এখনও দেয় নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট