1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রেজাউল করিমকে ’ধুয়ে’ দিলেন মোশাররফ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

রেজাউল করিমকে ’ধুয়ে’ দিলেন মোশাররফ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী রেজাউল করিমকে উদ্দ্যেশ্য করে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেছেন, ‘রাজনীতি করবেন না বলে আবার রাজনীতিতে নামেছেন। ভেবেছেন আবার মন্ত্রী হবেন? ইউনিয়ন কাউন্সিলর, চেয়ারম্যান হওয়াও জুটবে না আপনার কপালে।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে সোনারগাঁয়ের সম্ভুপুরা ইউনিয়নে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

তিনি আরও বলেন, ‘বিগত ১৫ বছরে রাজপথে ৫টি মিছিলের ছবি দেখালে মান্নানকে ছেড়ে আপনার সাথে চলবো। তারেক রহমান আপনাকে না মান্নানকে ফোন করেন। আমি আপনার সাথে রাজনীতি করেছি, আপনি অসুস্থ্য বাসায় থাকেন। আপনি আপনার কাছে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন। যখন উনি তার সাথে যেতে বলেছিলেন তখন সোনারগাঁ বিএনপি’র সবাই একত্রিত ছিলাম।’

মোশাররফ বলেন, ‘আমি যখন সেক্রেটারি হলাম তখন উনার কাছে গিয়ে বললাম, আপনি কি আর রাজনীতি করবেন? তখন বললেন, ‘আমি আর রাজনীতি করবো না। আমি দোয়া করি, তুমি মান্নান, জাফরসহ অন্যান্য আছে তাদের নিয়ে বিএনপিকে লালন পালন করো।’

তিনি আরও বলেন, ‘মান্নানের নামে ৬০টা মামলা। তার নেতাকর্মীরা সোনার চামচ নিয়ে জন্ম নিছে। আর উনি এসির হওয়া খান। উনি নাকি সু-সময়ের পাখি। ৫ আগস্টের পরে ঘরের মধ্যে শুয়ে থেকে বলেন আমি আন্দোলন করেছি।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট